স্মার্টফোন ব্যবসা বিক্রি করছি না : হুয়াওয়ে সিইও

১১ ফেব্রুয়ারি, ২০২১ ০১:৩১  
প্রায় এক বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়েছে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফেই। তিনি হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা বিক্রি সাম্প্রতিক আলোচনা নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, হুয়াওয়ে স্মার্টফোন ব্যবসা বিক্রি হচ্ছে না। ঝেংফেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার প্রত্যাশা করছেন এবং আমেরিকান কোম্পানির সাথে পুনরায় কম্পোনেন্ট ও টেলিযোগাযোগ যন্ত্রাংশের ব্যবসা করার প্রত্যাশা করেছেন। রেন ঝেংফেই ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলাপ করতে আগ্রহী বলে আশা ব্যক্ত করেছেন। একইসাথে তিনি যুক্তরাষ্ট্রের কোম্পানি ও হুয়াওয়ের মধ্যে পারষ্পরিক ব্যবসায়ের লাভের কথা তুলে ধরেন। তিনি প্রত্যাশা করেন নতুন প্রশাসন হুয়াওয়ের নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় বিবেচনা করবেন। ডিবিটেক/বিএমটি